এবার ম্যাকে ‘ওয়েবক্যাম’ হতে পারবে সনির ক্যামেরা
চলতি বছর অগাস্টেই উইন্ডোজ কম্পিউটারের জন্য এই সফটওয়্যারের একটি সংস্করণ উন্মুক্ত করেছে সনি। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন সংস্করণের কারণে এবার ম্যাক গ্রাহকরাও উচ্চমানের ভিডিও কল ব্যবহার করতে পারবেন সনির ক্যামেরা ব্যবহার করে। সাম্প্রতিক ই-মাউন্ট এবং এ-মাউন্ট সিরিজসহ ৩৬টি সনি ক্যামেরার সঙ্গে নতুন সফটওয়্যারটি কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূল এ৭ বা এ৬০০০-এর মতো… read more »


