ফ্রান্সে টিভি চ্যানেল আনছে নেটফ্লিক্স
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, ‘ডিরেক্ট’ নামের এই নিবন্ধনভিত্তিক চ্যানেলটিতে ফরাসি এবং মার্কিন সিনেমা ও টিভি সিরিজ দেখাবে নেটফ্লিক্স। স্ট্রিমিং প্ল্যাটফর্মে থাকা সিনেমা এবং টিভি সিরিজগুলোই টিভি চ্যানেলে দেখাবে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে ফ্রান্সের নির্দিষ্ট কিছু অঞ্চলে টিভি চ্যানেলটির সম্প্রচার চলবে। ডিসেম্বর নাগাদ এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিবৃতিতে নেটফ্লিক্স বলেছে, “টিভি চ্যানেল সেবাদাতা প্রতিষ্ঠানের ব্রাউজারেই… read more »


