ad720-90

ফ্রান্সে রেকর্ড জরিমানার মুখে গুগল

বৃহস্পতিবার সিএনআইএল জানিয়েছে, একই নীতিমালা ভাঙ্গার কারণে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকেও সাড়ে তিন কোটি ইউরো জরিমানা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, কম্পিউটারে বিজ্ঞাপনের কুকিস মজুদ করার আগে গ্রাহকের স্পষ্ট সম্মতি নিচ্ছে না গুগল এবং অ্যামাজনের ফরাসি ওয়েবসাইট। নীতিনির্ধারক সংস্থাটি আরও জানিয়েছে, এই অনলাইন ট্র্যাকারগুলো প্রতিষ্ঠান দু’টি কীভাবে ব্যবহারের পরিকল্পনা করছে সে বিষয়েও গ্রাহককে স্পষ্ট… read more »

করোনাভাইরাস: ভুলবশত অনলাইনে লাখো রাশিয়ান রোগীর তথ্য

এক কর্মকর্তা দাবি করেছেন, অভ্যন্তরীণ তদন্তে একটি ভুল শনাক্ত হয়েছে, তবে হ্যাকিংয়ের কোনো ঘটনা ঘটেনি। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তথ্য ফাঁসের ঘটনাটি সামনে এনেছে সংবাদ সাইট রিডোকা। সাইটটি দাবি করেছে, করোনাভাইরাস আক্রান্তের আসল সংখ্যা অফিশিয়াল পরিসংখ্যানে কমিয়ে দেখানো হয়েছে, ফাইলগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে। ডায়াগনসিস এবং পরীক্ষার ফলাফলের সঙ্গে তিন লাখ ব্যক্তির নাম রয়েছে বলেও উল্লেখ… read more »

রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে গুগল

সিএনবিসিকে এক ইমেইল বিবৃতিতে গুগল জানিয়েছে, “গ্রাহককে সুরক্ষা দিতে আমরা নিয়মিতই কিছু সময়ের জন্য বিজ্ঞাপন বন্ধ রাখি অপ্রত্যাশিত, সংবেদনশীল আয়োজনের ক্ষেত্রে, যাতে বিজ্ঞাপন ব্যবহার করে আয়োজনের ভুল তথ্য ছড়ানো না যায়।” “আমরা যেহেতু নির্বাচন পরবর্তী এই সময়কে আর সংবেদনশীল মনে করছি না, আমরা কঠোরভাবে আমাদের বিজ্ঞাপন নীতিমালা প্রয়োগ করবো। নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা হারাতে… read more »

জাপানের পাঠাগারে বই জীবাণুমুক্ত করছে অতিবেগুনী রশ্মি

গোটা জাপান জুড়েই পাঠাগারগুলোতে আল্ট্রাভায়োলোট (ইউভি) বা অতিবেগুণী রশ্মির যন্ত্র বসানো হচ্ছে। রয়টার্স উল্লেখ করেছে, ৩০ সেকেন্ডের মধ্যে ইউভি আলোতে বই জীবাণুমুক্ত ও পৃষ্ঠা থেকে ধুলো খসে পড়তে দেখছেন পাঠাগারে আগতরা। উত্তর টোকিও’র ইতাবাশি অঞ্চলের ‘নারিমাসু লাইব্রেরি’তে এ ধরনের যন্ত্র রয়েছে ২০১৮ সাল থেকেই। কিন্তু পাঠাগারটির ব্যবস্থাপক জানিয়েছেন, এখন তিন গুণের মতো বেশি ব্যবহৃত হচ্ছে… read more »

নতুন তিন স্মার্টফোন আনলো মোটোরলা

বাংলাদেশে মটোরোলার স্থানীয় অংশীদার সেলএক্সট্রা লিমিটেড মোটো জি৯ প্লাস স্মার্টফোনটির উদ্বোধন এবং দারাজের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে বুধবার। অনুষ্ঠানে মোটোরলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি  ভিডিও বার্তায় বলেন, “‘সম্প্রতি বাজারে আসা মোটোরলা স্মার্টফোনের সফলতায় আমরা খুবই আনন্দিত এবং বাংলাদেশে আমাদের ব্র্যান্ড ও পণ্যের প্রতি ক্রেতাদের ভালোবাসায় আমরা সিক্ত।” মোটো জি৯ প্লাস: ফোনটিতে ৬৪… read more »

‘মডিউলার’ ক্যামেরা ফোনের পেটেন্ট অপোর

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনে এই পেটেন্ট করেছে গুয়াংডং অপো মোবাইল টেলিকমিউনিকেশনস। প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন বলছে, আয়তাকার ক্যামেরা মডিউলটি যেকোনো সময় খুলে ইউএসবি-সি কানেক্টরের মাধ্যমে যুক্ত করে সেলফি তোলা যাবে। পেটেন্টে দেখা গেছে, ক্যামেরা মডিউলটিতে গোলাকার নকশায় দুইটি ক্যামেরা সেন্সর এবং একটি কাটা অংশ রয়েছে। এই অংশে একটি এলইডি ফ্ল্যাশ বসানো যাবে বলেও ধারণা করা… read more »

মস্কোয় গরম খাবার পৌঁছে দিচ্ছে রোবট

মস্কোর অন্যতম খাবার সরবরাহ সেবার একটি হলো ‘ইয়ানডেক্স.ইটস অ্যাপ’। ওই সেবার অধীনেই কেন্দ্রীয় মস্কোর ‘হোয়াইট স্কয়ার’ ব্যবসায়িক এলাকায় রোবট বাগির মাধ্যমে খাবার সরবরাহ শুরু হয়েছে। রোবট বাগি ‘ইয়ানডেক্স.রোভার’ নাম দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এক ইয়ানডেক্স মুখপাত্র জানিয়েছেন, শরত থেকেই পাইলট কর্মসূচীর অংশ হিসেবে মস্কোর কিছু এলাকায় মুদি সামগ্রী সরবরাহ করছিল রোবট,… read more »

টেক্সাসে বসবাসের কথা নিশ্চিত করলেন মাস্ক

ওয়াল স্ট্রিট জার্নালের বার্ষিক সিইও কাউন্সিল সামিটে এক সাক্ষাৎকারে টেক্সাসে চলে যাওয়ার কথা নিশ্চিত করেছেন মাস্ক। পাশাপাশি দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় পরিকল্পিত টেসলা কারখানা বানানোর কথাও উল্লেখ করেছেন তিনি। বসবাসের জন্য টেক্সাসকে বেছে নেওয়ার এটিও একটি কারণ বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ। ক্যালিফোর্নিয়ার অর্থনৈতিক পরিবেশের সমালোচনা করে মাস্ক বলেছেন “কোনো দল যদি অনেক দিন ধরে জিততে… read more »

স্বচালিত গাড়ি প্রকল্পের নেতৃত্ব বদলালো অ্যাপল

২০১৮ সালে অ্যাপলে যোগ দিয়েছেন জিয়ানান্দ্রেয়া। এর আগে তিনি ছিলেন, গুগলের সার্চ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান। তার নিয়োগকে অ্যাপলের বড় অর্জন হিসেবেই দেখা হয়েছে। এর আগে কম্পিউটার ভিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মতো গুরুত্বপূর্ণ এই খাতগুলোতে বেশ কয়েক বছর ধুঁকেছে অ্যাপল। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মেশিন লার্নিং এবং এআই কৌশল বিভাগের প্রধান হিসেবে… read more »

উড়ুক্কু ট্যাক্সি ব্যবসা বিক্রি করলো উবার

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উড়ুক্কু ট্যাক্সি ব্যবসা বিক্রির খবর জানিয়েছে উবার। তবে, এতে আর্থিক লেনদেন কত হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিক বিবৃতি এসেছে জোবি এভিয়েশনের পক্ষ থেকেও। মঙ্গলবার জোভি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোবেন বিভারট বলেছেন, “আমরা গত বছর উবার এলিভেটের সঙ্গে অংশীদারিত্বে যেতে পেরে গর্বিত বোধ করেছি। এখন… read more »

Sidebar