‘নিরাপত্তা উন্নয়নে’ চীনে প্লেস্টেশন স্টোর বন্ধ রেখেছে সনি
রোববার এক ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে প্লেস্টেশন চায়না। কারণ হিসেবে শুধু লেখা আছে, “সিস্টেম সিকিউরিটি আপগ্রেডের” কথা। এ ছাড়া বাড়তি কিছু নেই সেখানে। আবার কবে নাগাদ অনলাইন স্টোরটি খুলতে পারে, সে বিষয়েও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। — খবর রয়টার্সের। সাম্প্রতিক সময়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনের বক্তব্য ছিল, চাইলেই চীনের গেইমাররা ব্যাকডোরের সাহায্যে সার্ভার পরিবর্তন… read more »


