ad720-90

রোবট লিখল- মানুষ কি ভীত?

[করোনাভাইরাস মহামারী যখন কৃত্রিম বুদ্ধিমত্তার উপর মানুষের নির্ভরতা বাড়িয়ে তুলে, তখন অভিনব এক উদ্যোগে রোবটকে দিয়ে উপ-সম্পাদকীয় লেখাল ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। জিপিটি-৩ রোবটকে বলা হয়েছিল, মোটামুটি ৫শ শব্দে একটি উপ-সম্পাদকীয় লিখে দিতে; প্রাঞ্জল ভাষার সঙ্গে সার কথা ধরে রেখে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থ্যাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে ওপেনএআই ল্যাঙ্গুয়েজ জেনারেটর জিপিটি-৩ লিখেছিল আলাদা… read more »

চীনা এআই প্রতিষ্ঠানের ১৪৩ কোটি ডলারের মামলায় অ্যাপল

ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলের কাছে ১৪৩ কোটি মার্কিন ডলার দাবি করেছে শিয়াও-ই। পাশাপাশি এই পেটেন্ট মানছে না এমন পণ্যের “উৎপাদন, ব্যবহার, বিক্রির অঙ্গীকারবদ্ধ, বিক্রি হচ্ছে এবং আমদানি হচ্ছে” সব কিছু জব্দ করার দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শিয়াও-ই’র দাবি অ্যাপলের ভয়েস-রিকগনিশন প্রযুক্তি সিরি তাদের একটি পেটেন্ট অমান্য করছে। এই পেটেন্টের জন্য তারা ২০০৪… read more »

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নাইটস্কেপ ডুয়েল এআই ক্যামেরা নিয়ে রিয়েলমি সি ইলেভেন

একের পর এক চমক নিয়ে আসছে রিয়েলমি। তরুণ প্রযুক্তিপ্রেমীদের চাহিদা বিবেচনায় অত্যাধুনিক সব ফিচার এবং হার্ডওয়্যারে চোখধাঁধানো সব ডিভাইস বাজারে আনছে টেক-ট্রেন্ডসেটিং মোবাইল ব্র্যান্ডটি। এবারও তার ব্যতিক্রম নয়। মাত্র ৮ হাজার ৯৯০ টাকায় ব্র্যান্ডটির এন্ট্রি লেভেলের ফোন রিয়েলমি সি ইলেভেন সবার নজর কাড়বেই। তা ছাড়া সারা দিনের ব্যবহারেও ভাবতে হবে না ফোনের চার্জ নিয়ে। পাশাপাশি,… read more »

শারীরীক দূরত্ব নিশ্চিত করতে এআই ব্যবহার অ্যামাজনে

মহামারীর হাত থেকে কর্মীদের সুরক্ষায় ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি যথাযথ পদক্ষেপ নিচ্ছে কি না, সে বিষয়ে সম্প্রতি মার্কিন আইনপ্রণেতা এবং ইউনিয়নের কড়া সমালোচনার মুখে পড়েছে অ্যামাজন। এরপরই দূরত্ব বজায় রাখতে ক্যামেরাভিত্তিক এই প্রযুক্তি চালু করেছে প্রতিষ্ঠানটি। অ্যামাজনের দাবি, গুদামে যেসব কর্মী নিরাপদ দূরত্ব বজায় রাখবেন তাদেরকে মনিটরে সবুজ বৃত্ত দিয়ে চিহ্নিত করা হবে। আর সামাজিক… read more »

লাতিন আমেরিকায় এআই ব্যবহার করবে চীনা দিদি 

লাতিন আমেরিকার বাজারে চালকরা মাস্ক পড়ছেন কি না এবং তাদের গাড়িতে ঠিকমতো জীবাণুনাশক ছিটানো হচ্ছে কি না তা নজরে রাখতে এআই প্রযুক্তি ব্যবহার করবে দিদি ছুশিং। বুধবার খবরটি সম্পর্কে জানিয়েছে প্রতিষ্ঠানটি। — খবর রয়টার্সের। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের আটটি দেশের বাজারে সেবা দিয়ে থাকে দিদি ছুশিং। জানুয়ারিতে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চীনের বাজারেও… read more »

এআই ‘উদ্ভাবক’ হতে পারবে না: মার্কিন পেটেন্ট অফিস

এক এআই সিস্টেমের তৈরি দুটি পণ্যের পেটেন্ট পেতে আবেদন জমা পড়েছিল যুক্তরাষ্ট্রের পেটেন্ড অ্যান্ড ট্রেডমার্ক অফিসে। এআই সিস্টেমটির পক্ষে আবেদন করেছিলো আর্টিফিশিয়াল ইনভেন্টর প্রজেক্ট। কিন্তু ওই দুটি আবেদন খারিজ করে দিয়েছে পেটেন্ট অফিস। সিদ্ধান্তে জানিয়েছে, “শুধু মাত্র স্বাভাবিক মানুষকে পেটেন্ট আবেদনে উদ্ভাবক হিসেবে দেখানো যাবে”। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের। কৃত্রিম বুদ্ধিমত্তা ডিএবিইউএস দুটি পণ্য… read more »

কোভিড-১৯ মোকাবিলায় এআই টুল

কোভিড-১৯ মোকাবিলায় ‘বিটকরোনা’ নামের করোনা শনাক্তকারী কৃত্তিম বৃদ্ধিমত্তা টুল তৈরি করেছে দেশি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইজেনারেশন । তাদের দাবি, করোনাবট এবং এক্স-রে ইমেজ অ্যানালাইসিস টুল উন্নত উপায়ে ও দ্রুতগতিতে করোনাভাইরাস আক্রান্ত কি না, তা নিজে থেকে শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে। ইজেনারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারকারী নিজেই কোভিড-১৯ পরীক্ষার জন্য উপযুক্ত কি না,… read more »

এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়

এতোদিন শপিং অ্যাপের ভয়েস অ্যাসিস্টেন্টকে উন্নত করার কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠানটি। ডিজিটাল অ্যাসিস্টেন্ট যাতে ব্যবহারকারীদের অনুরোধ আরও সহজে বুঝতে পারে সে লক্ষ্যে কাজ করতো ভয়সিস। প্রতিষ্ঠানটি কেনার খবরটি সম্পর্কে নিশ্চিত করেছে অ্যাপল। — খবর অ্যাপল বিষয়ক সংবাদদাতা ম্যাকরিউমার্সের। গ্রাহক ডেটাবেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সমন্বয়ে সুনির্দিষ্ট পণ্য, সেবা এবং শব্দ বুঝে গ্রাহক অভিজ্ঞতাকে… read more »

করোনাভাইরাস: ভেন্টিলেটরের ‘প্রয়োজন’ জানাবে এআই

গুরুতর অসুস্থ রোগীদের উপসর্গ বুঝতে ডাক্তারদেরকে সহায়তা করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এআইয়ের দেওয়া তথ্য অনুসারে ভবিষ্যতে ঠিক কতোজন রোগীর কোন সময়টিতে ভেন্টিলেটর প্রয়োজন পড়বে তাও বুঝতে পারবে হাসপাতাল এবং সে অনুসারে পরিকল্পনা করা সম্ভব হবে। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। “আমরা জানি, কিছু ব্যাপার রয়েছে যা ঝুঁকি বাড়ায়, যেমন, বয়স, ধূমপানের অভ্যাস, অ্যাজমা ও… read more »

বঙ্গবন্ধুকে নিয়ে এলো গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট

এই অ্যাসিস্ট্যান্টটি বঙ্গবন্ধুকে নিয়ে সব তথ্য খুঁজে এক জায়গায় জড়ো করবে এবং ইন্টারেক্টিভ ভয়েস এর মাধ্যমে ব্যবহারকারীর সাথে কথপোকথন করবে। ব্যবহারকারীরা ভয়েস বা কণ্ঠস্বর ব্যবহার করেই এটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ১৯ মার্চ আইসিটি বিভাগে অ্যাসিস্টেন্টটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক এমপি। কৃত্রিম বুদ্ধিমত্তার এই টুলটি ব্যবহার করে তরুণ বা বিদেশীরা… read more »

Sidebar