ad720-90

দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্টে কোভিড-১৯ যাচাইয়ে এআই

দেশটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে সিনেট জানিয়েছে, ব্যবস্থাটি মাস্কবিহীন যাত্রী বা কোডিড-১৯ লক্ষণ রয়েছে এমন যাত্রীকে শনাক্ত করবে। ডিজিটাল কিওস্ক এবং ভিডিও নজরদারির মাধ্যমে পশ্চিম সিউলে অবস্থিত দেশটির ঢোকার ও বের হওয়ার মূল ফটকে এই ব্যবস্থা রেখেছে দক্ষিণ কোরিয়া। জীবানুনাশের জন্য স্বয়ংক্রিয়ভাবে রোবটও পাঠাতে পারে এআই ব্যবস্থাটি। মন্ত্রণালয় জানিয়েছে, এমইসি প্রযুক্তির… read more »

এবার মশা শনাক্ত করবে এআই

পিএলওএস নেগলেকটেড ট্রপিকাল ডিজিজ-এ প্রকাশিত গবেষণা বলছে, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ পর্যালোচনায় মশার নিখুঁত এবং দ্রুত শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। সায়েন্সডেইলির প্রতিবেদন বলছে, নতুন গবেষণায় এক হাজার ৭০৯টি প্রাপ্তবয়স্ক মশার ছবির লাইব্রেরিতে কনভুলিউটেড নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করেছেন ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডের গবেষক দলটি। পাঁচটি ভৌগলিক অঞ্চলের ১৬টি বসতি থেকে সংগ্রহ করা হয়েছে মশাগুলো। এর মধ্যে এমন… read more »

জন্মহার বাড়াতে এআইয়ের মাধ্যমে সঙ্গী মেলাবে জাপান

গত বছর জাপানে শিশু জন্মেছে আট লাখ ৬৫ হাজারেরও কম, যা দেশটির রেকর্ড সর্বনিম্ন। বিশ্বের সর্বনিম্ন উর্বরতা হার বদলাতে অনেক দিন ধরেই পথ খুঁজছে দেশটি। এআই প্রযুক্তির ব্যবহারে নজর দেওয়া দেশটির নতুন প্রচেষ্টাগুলোর একটি। শিশু জন্মহার বাড়াতে আগামী বছর স্থানীয় কর্তৃপক্ষকে এক কোটি ৯০ লাখ ডলারের তহবিল দেওয়ার পরিকল্পনা করছে জাপান সরকার। দেশটিতে ইতোমধ্যেই সঙ্গী… read more »

ভবিষ্যত উন্নয়নের লক্ষ্যে এলজি’র এআই গবেষণা কেন্দ্র

প্রযুক্তি বিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, এআই সমাধান নিয়ে গবেষণা করতে এলজি এআই রিসার্চে যোগ দিয়েছে এলজি গ্রুপের ১৬টি সহযোগী প্রতিষ্ঠান। এর মধ্যে এলজি ইলেকট্রনিকস এবং এলজি কেম-এর মতো প্রতিষ্ঠানও রয়েছে। তিন বছরে গবেষণা এবং উন্নয়নের পাশাপাশি বিশ্ব জুড়ে মেধাবীদের নিয়োগ দিতে ১৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এলজি গ্রুপের। এলজি গ্রুপ… read more »

এআই বিজ্ঞানীকে চাকরিচ্যুত করে তোপের মুখে গুগল

গুগলকে থেকে চাকরিচ্যুত হওয়া ওই বিজ্ঞানীর নাম টিমিট গেব্রু। প্রতিষ্ঠানটির ‘এথিকাল আই’ দলের কারিগরি সহ-নেতত্বে ছিলেন তিনি। গুগলের বিরুদ্ধে তার গবেষণা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন গেব্রু। প্রতিষ্ঠানটির বৈচিত্র্য প্রচেষ্টা নিয়ে সমালোচনা করার কারণে চাকরি হারিয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি। বুধবার এক টুইটে গেব্রু জানান, প্রতিষ্ঠানের এআই বিভাগে কর্মরত নারী ও বন্ধুদের অভ্যন্তরীণ এক গ্রুপে ইমেইল… read more »

এআই প্রশ্নে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প

সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নির্বাহী আদেশে মন্ত্রণালয় জুড়ে এআই ব্যবহারের তথ্যভাণ্ডার তৈরি করতে সংস্থাগুলোর জন্য নির্দেশনা রয়েছে৷ পাশাপাশি এআইয়ের প্রশাসনিক ব্যবহারের ক্ষেত্রে নীতিমালার একটি রোডম্যাপ বানাতে হোয়াইট হাউসের জন্যও নির্দেশনা দেওয়া আছে মার্কিন প্রধান প্রযুক্তি কর্মকর্তা… read more »

ফুসফুসের এক্স-রে দেখে কোভিড-১৯ শনাক্ত করবে এআই

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, ডিপকোভিড-এক্সআর নামের মেশিন লার্নিং অ্যালগরিদমটি একদল বিশেষজ্ঞ বক্ষ রেডিওলজিস্টকেও হার মানিয়েছে। এক্স-রে থেকে দলটির চেয়ে ১০ গুণ দ্রুত এবং আরও নিখুঁতভাবে করোনাভাইরাস শনাক্ত করতে পেরেছে অ্যালগরিদমটি। রেডিওলজিস্টরা সঠিক ফলাফল দিয়েছেন ৭৬ থেকে ৮১ শতাংশ৷ আর ডিপকোভিড-এক্সআর সঠিক ফলাফল দিয়েছে ৮২ শতাংশ৷ রেডিও জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, গবেষকদের বিশ্বাস কোভিড-১৯ ছাড়া… read more »

‘সেকেলে’ নীতিমালা ছাঁটাই করতে এআই ব্যবহারে যুক্তরাষ্ট্র

২০১৯ সালের একটি পাইলট প্রকল্পে ইতোমধ্যেই ‘মেশিন লার্নিং’ এবং ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোসেসিং’ ব্যবহার করেছে দেশটির ‘জনস্বাস্থ্য এবং মানবসেবা’ বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পরীক্ষামূলক ব্যবহারে শত শত প্রযুক্তিগত ত্রুটি এবং পুরানো নীতি বের হয়েছে। এর মধ্যে ফ্যাক্সের মাধ্যমে উপকরণ জমা দেওয়া সংক্রান্ত নীতিও ছিলো। ওএমবি জানিয়েছে, এআই ব্যবহার করে নীতিমালা আপডেট করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে… read more »

বিপণন সফটওয়্যারে এআই যোগ করলো অ্যাডোবি

ছবি পোস্ট প্রসেসের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারের নির্মাতা হিসেবে পরিচিত থাকলেও অ্যাডোবি বর্তমানে বিশ্বের অন্যতম বড় বিপণন সফটওয়্যার সেবাদাতা। অনেক ব্যবসাই নিজেদের হাজারো পণ্য ও ছবির জন্য অ্যাডোবির সফটওয়্যার ব্যবহার করে থাকে। রয়টার্স জানিয়েছে, শুধু বিপণন সফটওয়্যার বিভাগের বদৌলতেই এ বছর প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে প্রায় ৫০ শতাংশ। সোমবার সফটওয়্যারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সেট… read more »

এআই নির্ভর ‘ব্ল্যাকফেইস’ ফিচার, তোপের মুখে গ্রেডিয়েন্ট

‘গ্রেডিয়েন্ট’ অ্যাপে ফিচারটির নাম ‘এআই ফেইস’। গ্রেডিয়েন্ট ওয়েবসাইটের তথ্য বলছে, অন্য মহাদেশে জন্মালে, কার চেহারা কী রকম হতো তা দেখার সুযোগ করে দেয় ফিচারটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার ওই ফিচারের প্রচারণায় অংশ নিয়েছিলেন মার্কিন রিয়ালিটি টিভি তারকা স্কট ডিসিক ও ব্রডি জেনার। প্রচারণার পরপরই তোপের মুখে পড়েছেন তারা। এ নিয়ে গ্রেডিয়েন্ট এখনও আনুষ্ঠানিকভাবে কোনো… read more »

Sidebar