ad720-90

‘স্মার্ট গ্লাস’ আনলো হুয়াওয়ে

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, বাইরে থেকে দেখতে সাধারণ চশমা এবং স্নানগ্লাসের মতোই হুয়াওয়ের নতুন স্মার্ট গ্লাস। তবে, ডিভাইসটির বাহুর মধ্যে লুকানো রয়েছে ছোট স্পিকার। ডিভাইসটি নিয়ে হুয়াওয়ে বলেছে, “অর্ধ খোলা, অত্যন্ত পাতলা, বেশি আওয়াজের স্পিকার সক্রিয়ভাবে শব্দ বাইরে আসা আটকে দেয় এবং ব্যবহারকারীকে উচ্চমানের স্টেরিও সাউন্ড সরবরাহ করে।” “নতুন আপগ্রেড করা ‘স্মার্ট ইন্টারঅ্যাকশন’ ফিচার… read more »

মার্কিন নির্বাচন: ফেইসবুকে আটকে গেলো বাইডেনের বিজ্ঞাপন

জো বাইডেনের বিজ্ঞাপন প্রচার অবশ্য নীতি বিরুদ্ধ ছিলো না। আগে থেকে বিজ্ঞাপনগুলোর অনুমোদনও নিয়ে রেখেছিল বাইডেন নির্বাচনী শিবির। কিন্তু তারপরও নতুন বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত করে সেগুলো আটকে দিয়েছে ফেইসবুক। বিবিসি জানিয়েছে, পুরো ঘটনায় বেজায় চটেছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেনের ডিজিটাল নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক। ফেইসবুক পরে ক্ষমা চেয়েছে, এবং ভুলের জন্য কারিগরি সমস্যাকে দায়ী করেছে।   এক ব্লগ… read more »

এয়ারপডস প্রো-তে ত্রুটি, বদলে দিচ্ছে অ্যাপল

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, স্থির বা কর্কশ আওয়াজ হচ্ছে কিছু এয়ারপডস প্রো-তে। বেশি কোলাহলপূর্ণ পরিবেশে এই আওয়াজ আরও বাড়ছে। ডিভাইসটির ‘অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন’ প্রযুক্তিতেও ত্রুটি রয়েছে। চলতি বছর অক্টোবরের পরে বানানো আইপডস প্রো-তে এই সমস্যা নেই বলেও জানিয়েছে অ্যাপল। ত্রুটিপূর্ণ এয়ারপডস প্রো বদলে নিতে অনলাইনে অ্যাপলের সঙ্গে যোগাযোগ বা অ্যাপল স্টোরে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন… read more »

মার্কিন নির্বাচন: বিপদ ঠেকাতে কী করছে সামাজিক মাধ্যমগুলো

কোভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অনেকেই নিজ নিজ ভোট দাখিল করছেন ডাক মারফত। নজিরবিহীন সংখ্যক ভোট দাখিল হতে পারে এবার। ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে পিছিয়ে যেতে পারে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত। শঙ্কা রয়েছে এ সময়ের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাগরিক অস্থিরতা। নির্বাচনে অংশগ্রহণকারী দুই পক্ষ থেকেই নিজেকে বিজয়ী দাবি করে বসার হুমকিও রয়েছে। ভুল… read more »

'হাওয়া থেকে' হীরা তৈরি হচ্ছে যুক্তরাজ্যে

দলটির দাবি, কার্বন প্রশ্নে বিশ্বের প্রথম “শূন্য প্রভাব” হীরা তৈরিতে সক্ষম হয়েছেন তারা। স্কাই নিউজের এক প্রতিবেদন জানিয়েছে, দলটি বায়ুমণ্ডল থেকে নানাবিধ রাসায়নিক উপাদান সংগ্রহ করেছেন, শক্তির জন্য দ্বারস্থ হয়েছেন সূর্য ও বাতাসের কাছে। মূল্যবান হীরা তৈরির পুরো প্রক্রিয়ায় ব্যবহার করেছেন বৃষ্টির পানিও। হীরা তৈরির উদ্যোগটি নিয়েছেন সবুজ শক্তি সংস্থা ‘ইকোট্রিসিটি’ এর প্রতিষ্ঠাতা এবং ‘ফরেস্ট… read more »

5G সুবিধা নিয়ে নতুন মোবাইল আনছে ভিভো

করোনা পরবর্তী সময়ে একের পর এক স্মার্ট ফোন কোম্পানি গ্রাহকদের জন্য বাজারে নিয়ে নিয়ে এসেছে নতুন মডেল। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। মূলত দামের বিষয়টি খেয়াল রেখে একের পর এক ফোন বাজারে নিয়ে আসাতে সুবিধা হয়েছে সাধারণ মানুষের। তবে এবারে জানা গিয়েছে নতুন তথ্য। চীনা কোম্পানি vivo কিছুদিন আগেই লঞ্চ করেছে নয়া সিরিজের ফোন। আর এবারে… read more »

নতুন নকশায় সাজলো স্যামসাংয়ের ‘গ্যালাক্সি স্টোর’

নতুন নকশায় গ্যালাক্সি স্টোরের হোম স্ক্রিন ট্যাব দুটি। একটি গেইমারদের জন্য, আরেকটি অ্যাপের জন্য। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, যতোবার গেইমার গ্যালাক্সি স্টোর থেকে গেইম কিনবেন, ততবার পয়েন্ট পাবেন তিনি। প্রত্যেকবার পাওয়া পয়েন্ট পরবর্তী গেইম কেনার সময় খরচ করার সুযোগ পাবেন গেইমার। এপিক গেইমস বনাম অ্যাপল-গুগল অ্যাপ স্টোরের দ্বন্দ্বকেও নিজ প্রচারণায় টেনে এনেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি… read more »

ফ্রান্সে ‘ব্ল্যাক ফ্রাইডে’ বিজ্ঞাপন বন্ধ করল অ্যামাজন

ফ্রান্সের কনিষ্ঠ অর্থ মন্ত্রী অ্যাগনেস প্যানিয়ে-বুনোশে অ্যামাজনকে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বলেছেন।  ফরাসী সরকারের অভিযোগ ছিল, করোনাভাইরাস লকডাউন চলাকালে ছোট ব্যবসায়ের প্রতি সুবিচার করেনি অ্যামাজনের প্রচারণা। ওই সময়টিতে বিরূপ পরিস্থিতির মুখে অনেক ব্যবসা বন্ধও হয়ে গেছে। শুক্রবার থেকে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রায়টার্স। করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় বলে চিহ্নিত… read more »

চীনে বিক্রি মন্দা, আমেরিকায় শেয়ার মূল্য কমলো অ্যাপলের

কোভিড-১৯ মহামারীর মধ্যে নিজেদের নতুন আইফোন মডেল সময়মতো আনতে পারেনি অ্যাপল। সচরাচর মধ্য সেপ্টেম্বরে নতুন আইফোন আনে প্রতিষ্ঠানটি। এবারের প্রান্তিকে অন্তত তিন বছরের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় বিক্রি পতন হয়েছে আইফোনের। “আমাদের ধারণা, এটি সবচেয়ে মারাত্মক ছিল চীনে, যেখানে ৫জি সেবা বেশি রয়েছে, কিন্তু ওই অঞ্চলে বিক্রি কমেছে ২৯ শতাংশ – যা আমাদের অনুমানের চেয়েও… read more »

গুগল মিট-এর নতুন যে ফিচারটিতে অবাক হননি কেউ!

সেই ফিচারটি হচ্ছে, গুগল মিট অ্যাপের কাস্টম ব্যাকগ্রাউন্ড। গুগলের বাছাই করে দেওয়া ছবি বা নিজের ইচ্ছানুযায়ী কোনো ছবি গুগল মিট অ্যাপে নিজের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। অধিকাংশ ব্যবহারকারীর জন্যই আসছে ফিচারটি। আপাতত ক্রোম ওএস, উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীদের জন্য এটি আনছে গুগল। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট জানিয়েছে, ফিচারটির সুফল ভোগ করতে কোনো প্লাগইন বা… read more »

Sidebar