ad720-90

লাখো মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবে ‘বায়োনিক চোখ’

বিশ্বজুড়ে লাখো মানুষকে আশার আলো দেখাচ্ছে হংকং ও যুক্তরাষ্ট্রের গবেষকেদের তৈরি ‘বায়োনিক চোখ’ যা দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে। মানুষের চোখের মতোই স্পর্শকাতর এ ভিজ্যুয়াল প্রস্থেটিক নিয়ে রোবোটিক প্রকৌশলীরা বলছেন, সাড়ে ২৮ কোটি মানুষের ডিভাইসটি কাজে লাগতে পরে। গুড নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘নেচার’ সাময়িকীতে। গবেষকেরা… read more »

এক ভিডিওতেই ৫০ লাখ এক তারা রিভিউ, টিকটকের রেটিং ১.২!

ভারতীয় এক কনটেন্ট নির্মাতা অ্যাসিড আক্রমণ নিয়ে ভিডিও শেয়ার করার পর প্লে স্টোরে রেটিং কমতে থাকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির। পরবর্তীতে অবশ্য ক্ষমা চেয়েছেন ভারতীয় ওই কনটেন্ট নির্মাতা ফাইজাল সিদ্দিকি এবং ক্লিপটি মুছে দিয়েছে টিকটক। — খবর বিবিসি’র। সমালোচকরা ভুয়া অ্যাকাউন্ট খুলে টিকটক অ্যাপের রেটিং কমাচ্ছে বলে ধরা পড়ে গুগলের চোখে। আর তাই রেটিংগুলো মুছে দিয়েছে… read more »

সপ্তাহে ‘দশ লাখ’ ফেইস শিল্ড পাঠাচ্ছে অ্যাপল

সম্প্রতি ফেইস শিল্ড সম্পর্কিত ওই তথ্যটি জানিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক। বিশ্বব্যাপী সরবরাহ চেইন অংশীদার, প্রতিষ্ঠানের প্রতিটি অংশের লজিস্টিকস এবং কার্যক্রম পরিচালনাকারীরা লড়াইয়ের “প্রথম সারিতে অবস্থানরত চিকিৎসা সেবা কর্মীদের জন্য আরও তিন কোটি মাস্ক নিয়ে আসার ব্যবস্থা করেছেন, এবং বিশ্বের সব প্রয়োজনীয় অঞ্চলে দান করার বিষয়টি নিশ্চিত করেছে”। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। “আমাদের পণ্য… read more »

অস্ট্রেলিয়ায় লাখো স্মার্টফোনে ট্রেসিং অ্যাপ ‘কোভিডসেইফ’

কোভিডসেইফ স্মার্টফোন অ্যাপটি ব্লুটুথ তরঙ্গের সাহায্যে কাজ করে থাকে। অন্য মানুষের বেশি কাছে গেলে বা ১.৫ মিটারের মধ্যে চলে এলে অ্যাপটি ব্লটুথ তরঙ্গের মাধ্যমে তা বুঝতে পারবে এবং এই যোগাযোগ তথ্য এনক্রিপ্ট করে রাখবে। করোনাভাইরাস পজিটিভ এসেছে এমন মানুষের কাছাকাছি ১৫ মিনিটের বেশি সময় পার করলে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাবে অ্যাপটি। — খবর বিবিসি’র। জনস হপকিন্স… read more »

করোনাভাইরাস: দিনে এক কোটি ৮০ লাখ ‘স্ক্যাম মেইল’ গুগলে

বর্তমানে মোট জিমেইল ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি। গত সপ্তাহে গুগলের পর্যালোচনা করা স্ক্যাম মেইলের প্রতি পাঁচটির একটিতে ‘করোনাভাইরাস’-কে পুঁজি করা হয়েছে । গুগল বলছে, করোনাভাইরাসকে পুঁজি করে যতো ফিশিং মেইল আসছে, এর আগে অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তেমনটা হয়নি। — খবর সংবাদমাধ্যম বিবিসি’র।     অনেকক্ষেত্রেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বড় প্রতিষ্ঠানের ছদ্মবেশে জিমেইল ব্যবহারকারীদের কাছে… read more »

ডার্ক ওয়েবে পাঁচ লাখ জুম গ্রাহকের লগইন তথ্য

ফোর্বসের প্রতিবেদন বলছে, সাইবার ঝুঁকি মূল্যায়ন প্ল্যাটফর্ম সাইবলের বিশেষজ্ঞরা জানতে পেরেছেন যে জুমের ক্রেডেনশিয়াল বিনামূল্যে বিতরণ করছেন হ্যাকার। গোপন একটি হ্যাকিং ফোরাম থেকে পাঁচ লাখ ৩০ হাজারের বেশি জুম গ্রাহকের ক্রেডেনশিয়াল কেনা হয়েছে, যার বিনিময়ে কিছুই দিতে হয়নি। চুরি যাওয়া ক্রেডেনশিয়ালের মধ্যে সাইবলের কিছু কর্মীর তথ্যও রয়েছে। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত সর্ভার ইউআরএল এবং জুম হোস্ট… read more »

দিল্লি ও পাঞ্জাবে লাখো মাস্ক, স্যুট দেবে শাওমি

শাওমি’র বৈশ্বিক ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু জেইনের দেওয়া তথ্য অনুসারে, দিল্লি, পাঞ্জাব, কর্নাটক অঞ্চলে ওই মাস্কগুলো বিতরণ করবে শাওমি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। ভারতের বিভিন্ন সরকারি হাসপাতালে ‘হ্যাজম্যাট স্যুট’ দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ক্ষতিকর ও বিপদজনক পদার্থ থেকে পরিহিতকে রক্ষা করতে পারে এ ধরনের স্যুট। “শাওমি ইন্ডিয়ায়, ব্যবসায়িক… read more »

করোনাভাইরাস ঠেকাতে হোয়াটসঅ্যাপের ১০ লাখ ডলার

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ইউএনডিপি’র সঙ্গে করোনাভাইরাস ইনফমেশন হাব চালু করেছে হোয়াটসঅ্যাপ। স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সমাজের নেতা, অলাভজনক সংস্থা, স্থানীয় সরকার এবং স্থানীয় ব্যবসা যারা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল তাদেরকে সহজ এবং কার্যকরী নির্দেশনা দিতেই চালু করা হয়েছে এই হাবটি– খবর আইএএনএস-এর। গুজব ছড়ানো বন্ধে বিশ্বজুড়ে গ্রাহকদেরকে সাধারণ টিপস এবং অন্যান্য সহায়তাও… read more »

নতুন করে এক লাখ কর্মী নেবে অ্যামাজন

চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে জানিয়ে অ্যামাজন বলেছে, “বছরের এই সময়ে এতো কর্মীর প্রয়োজন হওয়াটা নজিরবিহীন।” – খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। “বর্তমান জটিল পরিস্থিতি অনেকেরই সেবা কার্যক্রম, রেস্টুরেন্ট, ভ্রমণ ইত্যাদি খাতের চাকরিতে প্রভাব ফেলেছে। আমরা তাদেরকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এবং পুরোনো কাজে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের দলে স্বাগত জানাতে চাই।” – সোমবার এক ব্লগ… read more »

ইউরোপে ২০ লাখ মাস্ক অনুদান দিচ্ছেন জ্যাক মা

করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে পাঁচ লাখ মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে লিয়েজ এয়ারপোর্টে নেমেছে একটি কার্গো প্লেন। প্রথম এই চালানের সরঞ্জাম ইতালিতে পাঠানো হবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে আলিবাবা এবং জ্যাক মা ফাউন্ডেশনস– খবর বার্তাসংস্থা রয়টার্সের। লিয়েজ এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলোতে এয়ারপোর্টটিতে আরও ফ্লাইট আসবে। ই-কমার্স সরবরাহে আলিবাবার মূল ইউরোপিয়ান হাব হবে… read more »

Sidebar